সৌদি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i57626-সৌদি_বিমানবন্দরে_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র_হামলা_চালাল_হুথিরা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সৌদি আরবের বর্বর বিমান হামলার জবাবে এ হামলা চালিয়েছে আনসারুল্লাহ যোদ্ধারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০১৮ ০৯:০৪ Asia/Dhaka
  • ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের জিজান প্রদেশের একটি বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। সৌদি আরবের বর্বর বিমান হামলার জবাবে এ হামলা চালিয়েছে আনসারুল্লাহ যোদ্ধারা।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, আজ (সোমবার) আনসারুল্লাহ যোদ্ধারা বাদ্‌র-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জিজান বিমানন্দরে হামলা চালায় এবং ক্ষেপণাস্ত্রটি সফলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করেছে।

পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

গত কয়েক মাসে ইয়েমেনি যোদ্ধারা সৌদি আরবকে লক্ষ্য করে বহুসংখ্যক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে সৌদি আরব এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করে আসছে। এজন্য তারা মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে থাকে। কিন্তু বহু খবরে বলা হয়েছে, পেট্রিয়ট ব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হচ্ছে। গত মাসে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলেছে- “ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খাচ্ছে পেট্রিয়ট।”#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১