তুরস্ককে এফ-৩৫ বিমানের সফটওয়্যার দেবেন না: আমেরিকাকে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i58074-তুরস্ককে_এফ_৩৫_বিমানের_সফটওয়্যার_দেবেন_না_আমেরিকাকে_ইসরাইল
তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান আপডেট করার সফটওয়্যার না দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ইহুদিবিাদী ইসরাইল। ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গোপন এ তথ্য ফাঁস করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৯, ২০১৮ ১১:৩০ Asia/Dhaka
  • এফ-৩৫ জঙ্গিবিমান
    এফ-৩৫ জঙ্গিবিমান

তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান আপডেট করার সফটওয়্যার না দিতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে ইহুদিবিাদী ইসরাইল। ইসরাইলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা গোপন এ তথ্য ফাঁস করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হারেৎজ পত্রিকাকে জানান, ইসরাইল চাইছে মধ্যপ্রাচ্যে একমাত্র তারাই এফ-৩৫ বিমানের আপডেট সফটওয়্যার পাবে; অন্য কেউ নয়। এর কারণ হিসেবে তিনি জানান, মধ্যপ্রাচ্যে ইসরাইল সামরিক দিক দিয়ে অপ্রতিদ্বন্দ্বী থাকতে চায়।

আগামী জুলাই মাসে ইসরাইল আমেরিকার কাছ থেকে এ সফরওয়্যার পাবে এবং ওই সময়ই এফ-৩৫ বিমান আপডেট করা সম্ভব হবে।

এর আগে, গত সপ্তাহে মার্কিন সিনেট কমিটি তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির বিরোধিতা করে একটি বিল পাস করেছে। মার্কিন বিরোধিতার পর তুরস্ক রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ বিমান কেনার চিন্তা করছে। তুরস্কের ইয়েনি সাফাক পত্রিকা জানিয়েছে, এফ-৩৫ বিমানের চেয়ে প্রায় অর্ধেক খরচে সুখোই-৫৭ বিমান কেনা যাবে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯