আমেরিকা এফ-৩৫ না দিলে অন্য কোথাও যাব: তুরস্ক
-
এফ-৩৫ জঙ্গিবিমান
তুরস্ক বলেছে, মার্কি বিমান কোম্পানি লকহিড মার্টিন যদি এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ না করে তাহলে বিমান বাহিনীকে অন্য কোনো দেশ থেকে সমরাস্ত্রে সজ্জিত করা হবে।
তুরস্কের গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু আজ (বুধবার) একথা বলেছেন। তিনি বলেন, “গত সপ্তাহে মার্কিন সিনেট কমিটিতে বিল পাস করার পর ওয়াশিংটন এখনো এফ-৩৫ বিমানের বিষয়ে আংকারার ওপর কোনো রকমের চাপ সৃষ্টি করে নি। তবে ওয়াশিংটন ইচ্ছা করলেই কোনো চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে পারে না। কারণ এসব চুক্তি এমন কোনো সাধারণ বিষয় নয় যে, তারা ইচ্ছা করলেই বলবে যে চুক্তি বাস্তবায় করা সম্ভব নয়।”
আমেরিকার কাছ থেকে ১৬১টি বিমান কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে তুরস্ক। কিন্তু ইহুদিবাদী ইসরাইলের হারেৎজ পত্রিকা সম্প্রতি অজ্ঞাত এক কর্মকর্তার বরাত দিয়ে খবর দিয়েছে, তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ বিমানের সফটওয়্যার সরবরাহ না করতে একটি লবি আমেরিকার সঙ্গে আলোচনা করছে। ইসরাইল চাইছে, মধ্যপ্রাচ্যে যেন কোনো দেশ তার মতো সামরিক শক্তি অর্জন করতে না পারে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০