‘মে মাসে ৭০ জনের বেশি সৌদি সেনা মারা গেছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i58220-মে_মাসে_৭০_জনের_বেশি_সৌদি_সেনা_মারা_গেছে’
ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে শুধু মে মাসে অন্তত ৭৩ জন সৌদি সেনা মারা গেছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৮ ০৯:৪৮ Asia/Dhaka
  • ইয়েমেন সীমান্তে সৌদি সেনার টহল
    ইয়েমেন সীমান্তে সৌদি সেনার টহল

ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে শুধু মে মাসে অন্তত ৭৩ জন সৌদি সেনা মারা গেছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

আল-মাসিরা বলেছে, সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এবং সৌদি আরবের বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের মাধ্যমের খবরের ভিত্তিতে তারা নিহত সেনাদের সংখ্যা তুলে ধরেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা গত মঙ্গলবার জানিয়েছে, ২০১৫ সাল থেকে ইয়েমেন যুদ্ধে এ পর্যন্ত সৌদি আরবের এক হাজারের বেশি সেনা নিহত হয়েছে।

ইয়েমেনে সৌদি আগ্রাসন 

এদিকে, ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, সৌদি আরবের একটি হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত হয়েছে এবং তাতে থাকা একমাত্র ব্যক্তি মারা গেছে। এ ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে। এছাড়া, আসির প্রদেশে একটি সিএইচ-৪ ড্রোন ভূপাতিত হয়েছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে তবে ইয়েমেনি যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে সৌদি আরব এক ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১