‘মে মাসে ৭০ জনের বেশি সৌদি সেনা মারা গেছে’
-
ইয়েমেন সীমান্তে সৌদি সেনার টহল
ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাতে গিয়ে শুধু মে মাসে অন্তত ৭৩ জন সৌদি সেনা মারা গেছে। ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
আল-মাসিরা বলেছে, সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এবং সৌদি আরবের বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগের মাধ্যমের খবরের ভিত্তিতে তারা নিহত সেনাদের সংখ্যা তুলে ধরেছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা গত মঙ্গলবার জানিয়েছে, ২০১৫ সাল থেকে ইয়েমেন যুদ্ধে এ পর্যন্ত সৌদি আরবের এক হাজারের বেশি সেনা নিহত হয়েছে।
এদিকে, ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, সৌদি আরবের একটি হেলিকপ্টার গানশিপ বিধ্বস্ত হয়েছে এবং তাতে থাকা একমাত্র ব্যক্তি মারা গেছে। এ ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে। এছাড়া, আসির প্রদেশে একটি সিএইচ-৪ ড্রোন ভূপাতিত হয়েছে।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে তবে ইয়েমেনি যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে সৌদি আরব এক ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১