ইয়েমেনিদের পাল্টা হামলায় সৌদি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i58236-ইয়েমেনিদের_পাল্টা_হামলায়_সৌদি_অ্যাপাচি_হেলিকপ্টার_ধ্বংস
সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করেছে ইয়েমেনের বিমান বাহিনী। এর ফলে সামরিক হেলিকপ্টারটির সব আরোহী প্রাণ হারিয়েছে। ইরানের আরবি ভাষার টিভি চ্যানেল আল-আলম আজ (শুক্রবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০১৮ ১১:৫৬ Asia/Dhaka
  • সৌদি হেলিকপ্টার (ফাইল ফটো)
    সৌদি হেলিকপ্টার (ফাইল ফটো)

সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করেছে ইয়েমেনের বিমান বাহিনী। এর ফলে সামরিক হেলিকপ্টারটির সব আরোহী প্রাণ হারিয়েছে। ইরানের আরবি ভাষার টিভি চ্যানেল আল-আলম আজ (শুক্রবার) এ খবর দিয়েছে।

ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র সহযোগিতায় হেলিকপ্টারটি ধ্বংস করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। ইয়েমেনের সামরিক সূত্র বলছে, ইয়েমেন সীমান্তের সৌদি ভূখণ্ডে হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ায় সেখানে ঠিক কয়জন আরোহী ছিল তা জানা যায় নি।

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে আল-আলম জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আগ্রাসীদের বিরুদ্ধে ব্যাপক সাফল্য পেয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বে আগ্রাসন চলছে। এ সময়ের মধ্যে ইয়েমেনের আট লাখের বেশি মানুষ হতাহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে। এছাড়া আগ্রাসন চালাতে গিয়ে সৌদি আরবের এক হাজারের বেশি সেনা প্রাণ হারিয়েছে বলে খবর দিয়েছে আল-জাজিরা টিভি চ্যানেল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১