ইয়েমেনি হামলায় সৌদির বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i58556-ইয়েমেনি_হামলায়_সৌদির_বহু_ভাড়াটে_সন্ত্রাসী_নিহত
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল-হুদাইদা প্রদেশে সৌদি আরবের বহু ভাড়াটে সন্ত্রাসীকে হত্যা করেছে ইয়েমেনে সেনারা। নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের একটি সামরিক সূত্র আনসারুল্লাহ নিউজ পোর্টালকে এ তথ্য দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০১৮ ১৩:১৪ Asia/Dhaka
  • ইয়েমেনি ক্ষেপণাস্ত্র
    ইয়েমেনি ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল-হুদাইদা প্রদেশে সৌদি আরবের বহু ভাড়াটে সন্ত্রাসীকে হত্যা করেছে ইয়েমেনে সেনারা। নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের একটি সামরিক সূত্র আনসারুল্লাহ নিউজ পোর্টালকে এ তথ্য দিয়েছে।

সূত্রটি জানিয়েছে, হুদাইদা প্রদেশের আল-ফাজ্জা এলাকায় সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বহনকারী একটি সাঁজোয়াযানে ইয়েমেনি সেনারা আজ (বৃহস্পতিবার) একটি গাইডেড মিসাইল দিয়ে হামলা চালায়। এতে সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীরা নিহত হয়। নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে- সাঁজোয়াযানটি সংযুক্ত আরব আমিরাতের এবং এর সব যাত্রী নিহত হয়েছে।

সৌদি সেনারা ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা বর্তমানে ইয়েমেনের হুদাইদা সমুদ্রবন্দর দখলের জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। এই বন্দর দিয়েই মূলত ইয়েমেনে প্রায় সব আন্তর্জাতিক ত্রাণ সহায়তা যায়।

এদিকে, ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন আজ জানিয়েছে, ইয়েমেনি স্নাইপারদের হামলায় সৌদি আরবের অন্তত ছয়জন ভাড়াটে সন্ত্রাসী নিহত হয়েছে। তায়িজ প্রদেশে এ হামলা হয়েছে বলে টেলিভিশন চ্যানেলটি খবর দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭