ইয়েমেনি হামলায় সৌদি জোটের বড় বিপর্যয়; নিহত ৫৮
https://parstoday.ir/bn/news/west_asia-i58696-ইয়েমেনি_হামলায়_সৌদি_জোটের_বড়_বিপর্যয়_নিহত_৫৮
ইয়েমেনের সেনা ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব সামরিক জোট গতকাল (শনিবার) বড় বিপর্যয়ের মুখে পড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৮ ০৭:২৮ Asia/Dhaka
  • ইয়েমেনের সামরিক বাহিনীর উল্লাস
    ইয়েমেনের সামরিক বাহিনীর উল্লাস

ইয়েমেনের সেনা ও জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হামলায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব সামরিক জোট গতকাল (শনিবার) বড় বিপর্যয়ের মুখে পড়েছে।

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় আল-জাহ এলাকায় এ বিপর্যয়ের মুখোমুখি হয় সৌদি জোট। এদিন সৌদি জোটের ৫৮ জন সামরিক ব্যক্তি নিহত হয়েছে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনের খবর অনুসারে- ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে সৌদি জোটের ৫০ আগ্রাসী নিহত হয়। এছাড়া, অনেককে আটক করা হয়েছে। তবে এসব ব্যক্তি ভাড়াটে সন্ত্রাসী নাকি সরকারি সেনা তা পরিষ্কার নয়।

ইয়েমেন থেকে সৌদি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

এদিকে, সীমান্তবর্তী সৌদি আরবের জিজান প্রদেশে ইয়েমেনি স্নাইপার ও আসনারুল্লাহ যোদ্ধাদের হামলায় আট সৌদি সেনা নিহত হয়েছে। এর আগে, গত ৩১ মে আসির প্রদেশে ইয়েমেনের সেনারা সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করেছিল। সম্প্রতি তারা দেশীয় প্রযুক্তিতে তৈরি বাদ্‌র-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জিজান প্রদেশের একটি বিমানবন্দরেও হামলা চালিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০