হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছে: সৌদি সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i58742-হুথিদের_ক্ষেপণাস্ত্র_হামলায়_৩_জন_নিহত_হয়েছে_সৌদি_সরকার
সৌদি সরকার বলেছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৮ ১৬:৩২ Asia/Dhaka
  • হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ছাদ
    হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ছাদ

সৌদি সরকার বলেছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, হুথি ক্ষেপণাস্ত্র হামলায় শনিবার রাতে জিজান প্রদেশে ওই তিন ব্যক্তি মারা যায়। তুর্কি আল-মালকি অভিযোগ করেন, হুথি যোদ্ধারা ইচ্ছা করেই বেসামরিক লোকজনকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সৌদি হামলায় বিধ্স্ত ইয়েমেন

হুথি যোদ্ধারা সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রাজধানী রিয়াদ এবং কয়েকটি বিমানবন্দরে আঘাত হেনেছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। কিন্তু এ পর্যন্ত কোনো লক্ষ্য অর্জন করতে পারে নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০