সৌদি ক্যাম্পে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত; বহু ভাড়াটে সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i58770-সৌদি_ক্যাম্পে_ইয়েমেনি_ক্ষেপণাস্ত্রের_আঘাত_বহু_ভাড়াটে_সন্ত্রাসী_নিহত
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের ছোঁড়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বহুসংখ্যক সৌদি ভাড়াটে সন্ত্রাসী হতাহত হয়েছে। এসব সন্ত্রাসী সৌদি অর্থের বিনিময়ে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির পক্ষে যুদ্ধ করছে যার শিকার হচ্ছে ইয়েমেনের সাধারণ মানুষ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১১, ২০১৮ ১০:৩১ Asia/Dhaka
  • জিলজাল-২ ক্ষেপণাস্ত্র
    জিলজাল-২ ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাদের ছোঁড়া স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বহুসংখ্যক সৌদি ভাড়াটে সন্ত্রাসী হতাহত হয়েছে। এসব সন্ত্রাসী সৌদি অর্থের বিনিময়ে পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির পক্ষে যুদ্ধ করছে যার শিকার হচ্ছে ইয়েমেনের সাধারণ মানুষ।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আনাসরুল্লাহ সমর্থিত সেনারা আলাদাভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে দুটি হামলা চালায়। এর একটি হামলা হয় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশে; অন্যটি হয়েছে পশ্চিম উপকূলীয় হুদাইদা প্রদেশে।

কাহের এম-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনের একটি সামরিক সূত্র বলেছে, আনসারুল্লাহ সমর্থিত সেনারা তায়িজ প্রদেশের মাকবানা এলাকায় সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ক্যাম্পে জিলজাল-২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এতে অজ্ঞাত সংখ্যক সন্ত্রাসী হতাহত হয়। এর আগে, গতকাল দিনের প্রথম ভাগে ইয়েমেনি সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা হুদাইদা প্রদেশে হাদিপন্থিদের একটি অবস্থানে কাহের এম-২ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এতেও অনেক সন্ত্রাসী হতাহত হয়।

২০১৫ সাল থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এর বিরুদ্ধে দিন দিন শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধারা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১