উত্তেজনার মাঝেই সিরিয়া সীমান্তে মহড়া চালালো ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i58794-উত্তেজনার_মাঝেই_সিরিয়া_সীমান্তে_মহড়া_চালালো_ইসরাইল
অধিকৃত গোলান মালভূমিতে আকস্মিকভাবে সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার ওপর কয়েক দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর যখন ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে তখন এ মহড়া শুরু করল তেল আবিবের যুদ্ধবাজ সরকার।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জুন ১১, ২০১৮ ১৮:৪৭ Asia/Dhaka
  • গোলান মালভূমিতে ইসরাইল মারকাভা ট্যাংক মোতায়েন করেছে
    গোলান মালভূমিতে ইসরাইল মারকাভা ট্যাংক মোতায়েন করেছে

অধিকৃত গোলান মালভূমিতে আকস্মিকভাবে সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। সিরিয়ার ওপর কয়েক দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর যখন ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে তখন এ মহড়া শুরু করল তেল আবিবের যুদ্ধবাজ সরকার।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ-প্রস্ততি যাচাই করার জন্য তারা অধিকৃত ভূখণ্ডে (গতকাল) রোববার সামরিক মহড়া শুরু করেছে এবং তা কয়েকদিন ধরে চলবে। মহড়ায় রিজার্ভ ফোসকেও তলব করা হয়েছে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

এর আগে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউরোপ সফরে গিয়ে ইইউ নেতাদেরকে বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ায় ইরানি সেনা অবস্থান ঘটানো হয়েছে। এর বিরুদ্ধে তেল আবিব কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া, গতকাল ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিকে তিনি ইউরোপ সফরের সময় বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। ওই সফরে নেতানিয়াহু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠক করেন।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১