আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে হুদায়দা শহরে সৌদি আগ্রাসন
https://parstoday.ir/bn/news/west_asia-i58880-আন্তর্জাতিক_হুঁশিয়ারি_উপেক্ষা_করে_হুদায়দা_শহরে_সৌদি_আগ্রাসন
ইয়েমেনের হুদায়দা বন্দরনগরীতে সামরিক অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। সম্ভাব্য আগ্রাসনে শহরটির আড়াই লাখ মানুষ নিহত হতে পারে বলে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বার বার হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও সৌদি আরব এ আগ্রাসন শুরু করলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৮ ০৮:৫০ Asia/Dhaka
  • হুদাইদা শহরে সৌদি আগ্রাসনে অংশ নিচ্ছে এসব সামরিক যান
    হুদাইদা শহরে সৌদি আগ্রাসনে অংশ নিচ্ছে এসব সামরিক যান

ইয়েমেনের হুদায়দা বন্দরনগরীতে সামরিক অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। সম্ভাব্য আগ্রাসনে শহরটির আড়াই লাখ মানুষ নিহত হতে পারে বলে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বার বার হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও সৌদি আরব এ আগ্রাসন শুরু করলো।

আজ (বুধবার) সকালে সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশন নেটওয়ার্ক সামরিক আগ্রাসন শুরুর কথা ঘোষণা করেছে। এতে আরব সেনাদের পাশাপাশি স্থলভাগে অংশ নিচ্ছে সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীরা যারা ক্ষমতাচ্যুত ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির প্রতি অনুগত। আগ্রাসনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পদাতিক সেনাদেরকে বিমান সহায়তা দিচ্ছে।

হাদিপন্থি সন্ত্রাসীরা হুদয়দা প্রদেশে হামলা চালাচ্ছে (৭ জুনের ছবি)

এদিকে, আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসদার জানিয়েছে, হুদায়দা শহরের ওপর সৌদি জোট বড় রকমের বিমান হামলা চালিয়েছে। এছাড়া, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত সেনারা হুথি যোদ্ধাদের কয়েকটি অবস্থানে হামলা চালায়। হুথিদের নিয়ন্ত্রণাধীন গণমাধ্যম জানিয়েছে, হুদায়দা বিমানবন্দরের দক্ষিণে ভয়াবহ সংঘর্ষ চলছে। এছাড়া, পুরো প্রদেশের ওপর সৌদি জোট বিমান হামলা জোরদার করেছে।

এর আগে, সংযুক্ত আরব আমিরাত হুথি যোদ্ধাদেরকে হুদায়দা থেকে চলে যাওয়ার জন্য গতকাল পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিল। আন্তর্জাতিক অঙ্গন থেকে যে সামান্য ত্রাণ সহায়তা আসে তা এই বন্দর দিয়েই ইয়েমেনে প্রবেশ করে। সৌদি জোট অভিযোগ করছে, হুদায়দা বন্দরকে হুথিরা অস্ত্রের চালান আনার কাজে ব্যবহার করছে। তবে হুথি আনসারুল্লাহ যোদ্ধারা এ অভিযোগ নাকচ করে আসছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩