হুদায়দা আগ্রাসন: সৌদি হামলা রুখে দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i58952-হুদায়দা_আগ্রাসন_সৌদি_হামলা_রুখে_দিয়েছে_ইয়েমেনি_যোদ্ধারা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সেনাদের একটি সমুদ্রভিত্তিক অভিযান ব্যর্থ করে দিয়েছে। হুদায়দা বন্দরনগরীতে সৌদি ও আমিরাতি সেনারা এ অভিযান চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৪, ২০১৮ ০৭:২৭ Asia/Dhaka
  • ইয়েমেনি যোদ্ধারা
    ইয়েমেনি যোদ্ধারা

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সেনাদের একটি সমুদ্রভিত্তিক অভিযান ব্যর্থ করে দিয়েছে। হুদায়দা বন্দরনগরীতে সৌদি ও আমিরাতি সেনারা এ অভিযান চালায়।

হুথি কর্মকর্তা দেফাল্লা আশ-শামি গতকাল (বুধবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সৌদি জোটের সেনারা হুদায়দার দিকে আদৌ এগুতে পারে নি। হুদায়দা বন্দরে তাদের অবতরণের প্রচেষ্টা আমরা নস্যাৎ করে দিয়েছি।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, ইয়েমেনে তাদের চার সেনা নিহত হয়েছে।

হুথি আন্দোলনের নিয়ন্ত্রণ থেকে হুদায়দা বন্দরনগরীকে দখলে নেয়ার লক্ষ্যে সৌদি জোটের সেনারা গতকাল শহরটির ওপর আগ্রাসন চালায়। হুদায়দা বন্দরটি হচ্ছে ইয়েমেনে আন্তর্জাতিক সহযোগিতা পৌঁছানোর একমাত্র পথ। সৌদি জোট অভিযোগ করছে, হুদায়দা বন্দর দিয়ে হুথি যোদ্ধারা অস্ত্রের চালান আনে। তবে হুথি আন্দোলন এ অভিযোগ নাকচ করে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪