আল-হুদায়দাকে শত্রুদের গোরস্থানে পরিণত করা হবে: আনসারুল্লাহ
-
যেইফুল্লাহ আশ শামি
ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র প্রভাবশালী নেতা যেইফুল্লাহ আশ শামি বলেছেন, আল-হুদায়দা বন্দরনগরীকে আগ্রাসীদের গোরস্থানে পরিণত করা হবে। মেহের নিউজ এজেন্সি'র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
যেইফুল্লাহ আশ শামি আরও বলেছেন, আল-হুদায়দায় সৌদি যুদ্ধ জাহাজে আঘাত হানতে সক্ষম হয়েছে ইয়েমেনিরা। এটি আগ্রাসীদের জন্য বড় ধরণের চপেটাঘাত। এর মাধ্যমে আগ্রাসীদেরকে এ বার্তাও দেওয়া হয়েছে যে, আল-হুদায়দা তাদের জন্য কবরস্থানে পরিণত হবে।
তিনি বলেন, ইয়েমেনি জাতি হচ্ছে প্রতিরোধকামী জাতি। তারা কখনোই অন্যায়ের কাছে মাথানত করবে না। এ জাতি আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আগ্রাসন ও অাধিপত্যের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।
আনসারুল্লাহর প্রভাবশালী এই নেতা আরও বলেছেন, ইয়েমেনি জনগণ তাদের দেশ থেকে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকে বিজয়ী বেশে যেতে দেবে না। আমেরিকা সরাসরি ইয়েমেন যুদ্ধের দিকনির্দেশনা দেওয়ার পরও সৌদি নেতৃত্বাধীন জোট এ পর্যন্ত ব্যাপক মার খেয়েছে।
সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট সম্প্রতি হুদায়দা বন্দরনগরীতে ব্যাপক হামলা শুরু করেছে। এর জবাবে ইয়েমেনিরা গতকাল সৌদি আরবের একটি যুদ্ধ জাহাজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে ধ্বংস করেছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪