সৌদি জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনি সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i59152-সৌদি_জোটের_১৬০_সেনাকে_আটক_করেছে_ইয়েমেনি_সেনারা
সৌদি নেতৃত্বাধীন আরব জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। হুদায়দা শহরে অভিযান চালাতে গিয়ে শনিবার পর্যন্ত এসব সেনা আটকা পড়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৮, ২০১৮ ০৭:২৮ Asia/Dhaka
  • সৌদি জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনি সেনারা

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। হুদায়দা শহরে অভিযান চালাতে গিয়ে শনিবার পর্যন্ত এসব সেনা আটকা পড়েছে।

আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক শাখার অন্যতম সদস্য আলী আল-ইমদাদ গতকাল (রোববার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৌদি জোটের শত্রুতামূলক বিমান হামলা থেকে রক্ষার জন্য আটক সেনাদেরকে হুদায়দা শহরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।   

ইয়েমেনি সেনাদের হাতে আটক সৌদি সেনা (ফাইল ফটো)

ইয়েমেনের সেনারা এখনো হুদায়দা শহর নিয়ন্ত্রণ করছে বলে বিবৃতি প্রকাশের পর সৌদি জোটের সেনাদের আটকের খবর দিলেন আলী ইমদাদ। এসব সেনা হুদায়দা শহরের বিভিন্ন স্থানে হামলার চেষ্টা করেছিল।

হুদায়দা সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য তিনদিন আগে সৌদি জোট ব্যাপক হামলা শুরু করেছে। তবে ইয়েমেনের হুথি যোদ্ধা ও তাদের অনুগত সেনারা শত্রুদের হামলা মোকাবেলা করে আসছে। হুদায়দা বিমানবন্দর দখলের বিষয়ে গতকাল সৌদি জোট দাবি করলে তা নাকচ করেছে হুথিরা।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮