মার্কিন হুমকি উপেক্ষা করল সুইস কোম্পানি; ইরানের সঙ্গে চুক্তি সই
https://parstoday.ir/bn/news/west_asia-i59276-মার্কিন_হুমকি_উপেক্ষা_করল_সুইস_কোম্পানি_ইরানের_সঙ্গে_চুক্তি_সই
মার্কিন সরকারের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে সুইজারল্যান্ডের রেল কোম্পানি ম্যাটিসা। ইরানের পুরনো রেলের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে এ কোম্পানি। চুক্তির আওতায় ম্যাটিসা কোম্পানি ইরানকে রেলের নানা রকম যন্ত্রপাতি ও প্রযুক্তি দিয়ে সহায়তা করবে। পাশাপাশি ইরানকে ২১টি ট্র্যাক মেশিন সরবরাহ করবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২০, ২০১৮ ১৫:৫৭ Asia/Dhaka
  • ম্যাটিসা কোম্পানির লাইন ব্ল্যাস্ট টেম্পারিং মেশিন
    ম্যাটিসা কোম্পানির লাইন ব্ল্যাস্ট টেম্পারিং মেশিন

মার্কিন সরকারের নিষেধাজ্ঞার হুমকি উপেক্ষা করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে সুইজারল্যান্ডের রেল কোম্পানি ম্যাটিসা। ইরানের পুরনো রেলের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে এ কোম্পানি। চুক্তির আওতায় ম্যাটিসা কোম্পানি ইরানকে রেলের নানা রকম যন্ত্রপাতি ও প্রযুক্তি দিয়ে সহায়তা করবে। পাশাপাশি ইরানকে ২১টি ট্র্যাক মেশিন সরবরাহ করবে।

ইরানের রাষ্ট্রীয় রেল কোম্পানির উপ প্রধান মাজিরা ইয়াজদানি জানান, প্রাথমিকভাবে ম্যাটিসা কোম্পানির সঙ্গে দুই কোটি ইউরোর চুক্তি হয়েছে এবং পরে তা বেড়ে আট কোটি ইউরোতে পৌঁছাবে।

কিছুদিন আগে সুইজারল্যান্ডের স্ট্যাডলার রেল কোম্পানি ইরানের সঙ্গে ১৪০ কোটি ডলারের একটি চুক্তি থেকে সরে যাওয়ার পর সুইস কোম্পানি ম্যাটিসা তেহরানের সঙ্গে নতুন এ চুক্তিতে এলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা দেয়ায় স্ট্যাডলার কোম্পানি ইরানের সঙ্গে চুক্তি বাতিল করে।

ম্যাটিসার প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঞ্জ মেসেরলি বলেছেন, শত শত বছর ধরে সুইজারল্যান্ড একটি নিরপেক্ষ দেশ হিসেবে কাজ করছে এবং রাজনৈতিক ইস্যুতে এখনো নিরপেক্ষই থাকতে চায়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২০