কারফিউ জারি করেছে মার্কিন সমর্থিত সন্ত্রাসীরা
-
এসডিএফ গেরিলাদের ফাইল ফটো
সিরিয়ার রাকা শহরে মার্কিন সমর্থিত ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ বা এসডিএফ দু দিনের জন্য কারফিউ জারি করেছে। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সম্ভাব্য হামলার তথ্য পাওয়ার পর এসডিএফ এ পদক্ষেপ নিল।
কুর্দি প্রভাবিত এ সংগঠন যেহেতু কোনো রাষ্ট্রীয় শক্তি নয় সে কারণে তার এ কারফিউকে অবৈধ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। দায়েশের পতনের পর থেকে রাকা শহরে এসডিএফ’র নিয়ন্ত্রণ রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে, তারা তথ্য পেয়েছে যে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো দায়েশের পক্ষ হয়ে কাজ করছে এবং হামলার মাধ্যমে শহরের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য তারা রাকা শহরে ঢুকেছে। এ কারণে রোববার ভোর ৫টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।
মার্কিন সমর্থিত এসডিএফ গেরিলাদের হামলার মুখে দায়েশ সন্ত্রাসীরা গত বছর রাকা শহর ছেড়ে চলে যায়। তবে অনেকেই বলে থাকেন, এসডিএফ’র অধীনে রাকা শহরের নিয়ন্ত্রণ দেয়ার মাধ্যমে আমেরিকা প্রকৃতপক্ষে সেখানে ক্ষমতার হাতবদল করেছে। কারণ এসডিএফ এবং দায়েশ দুটিই মার্কিন সমর্থিত গোষ্ঠী যারা মূলত সিরিয়ার বৈধ সরকারের বিপক্ষে কাজ করছে। দায়েশের কাছ থেকে রাকা শহর দখলের সময় শহরটিতে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালায় আমেরিকা ও তাদের অনুগত গেরিলা গোষ্ঠী এসডিএফ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪