দামেস্ক বিমানবন্দরের কাছে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i59554-দামেস্ক_বিমানবন্দরের_কাছে_ইসরাইলের_ক্ষেপণাস্ত্র_হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইহুদিবাদী ইসরাইলের ছোঁড়া দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৮ ০৮:৫৭ Asia/Dhaka
  • সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা (১০ মে\'র ছবি)
    সিরিয়ায় ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা (১০ মে\'র ছবি)

সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইহুদিবাদী ইসরাইলের ছোঁড়া দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

সানা জানিয়েছে, আজ (মঙ্গলবার) সকালের দিকে ইসরাইলের দুটি ক্ষেপণাস্ত্র দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হানে। কথিত সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ হামলার কথা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, দামেস্ক বিমানবন্দরের কাছে হিজবুল্লাহর অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। তবে বড় কোনো বিস্ফোরণ ঘটে নি বলে জানান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান।

ইহুদিবাদী ইসরাইল গত কয়েক বছর ধরে সিরিয়ার ওপর হামলা করে আসছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। সিরিয়া সরকার বলছে, উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় ইসরাইল, এ কারণেই সন্ত্রাসীদের পতন ঠেকানোর জন্য তেল আবিব মরিয়া হয়ে সিরিয়ার ওপর একের পর এক হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬