ইয়েমেনি নেতাদেরকে হত্যার পরিকল্পনা করেছে আমিরাত
-
ইয়েমেনে মোতায়েন আমিরাতি সেনা
সৌদি সমর্থিত আটক এক সেনা কমান্ডার জানিয়েছেন, ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ও আল-ইসলাহ দলের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে হত্যার পরিকল্পনা নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাতে সম্প্রচারিত এক স্বীকারোক্তিমূলক বক্তব্যে আলী আল-আযানি নামে আটক ওই কমান্ডার বলেছেন, সহিংসতা কবলিত ইয়েমেনের ভেতরে সংযুক্ত আরব আমিরাত বহুসংখ্যক সন্ত্রাসী সেল গঠন করেছে এবং এর নেতৃত্বে রয়েছে আম্মার আফাশ নামে এক সন্ত্রাসী।
আযানি জানান, সন্ত্রাসীদের যত কর্মকাণ্ড তার সবই পরিচালিত হচ্ছে পশ্চিম উপকূলবর্তী হুদায়দা শহরের আস-সাফওয়াহ হোটেল থেকে। রাজধানী সানা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হুদায়দা শহরের অবস্থান।
আযানি বলেন, “আনোয়ার আল-আমিরি নামে এক ব্যক্তির মাধ্যমে এডেন শহরে গঠিত প্রাথমিক কমিটিতে আমি ছিলাম। পরে এ কমিটিতে আয়মান হাজার ও আদনান আল-জুকরির মতো শীর্ষ গেরিলাদেরকে সংযুক্ত করা হয়।”
আযানি জানান, জুকরি ছিল গুপ্তহত্যা স্কোয়াডের প্রধান। সে-ই বহু সংখ্যক লোককে রিক্রুট করেছে এবং আল-ইসলাম ও আনাসারুল্লাহ নেতাদের হত্যার দায়িত্ব দিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭