অবরোধ ভাঙার চেষ্টা: গাজার নৌকা ঠেকিয়ে দিয়েছে ইসরাইল (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i59972-অবরোধ_ভাঙার_চেষ্টা_গাজার_নৌকা_ঠেকিয়ে_দিয়েছে_ইসরাইল_(ভিডিও)
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কয়েকজন রোগী নিয়ে সাইপ্রাসের দিকে যাওয়ার সময় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধজাহাজ গাজার ওই নৌকার বহর আটকে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০১৮ ০৮:০১ Asia/Dhaka
  • গাজা থেকে নৌকার বহর
    গাজা থেকে নৌকার বহর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে কয়েকজন রোগী নিয়ে সাইপ্রাসের দিকে যাওয়ার সময় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধজাহাজ গাজার ওই নৌকার বহর আটকে দিয়েছে।

গতকাল (মঙ্গলবার) গাজা থেকে সাইপ্রাসের দিকে রোগীবাহী নৌকার বহর পাঠিয়ে ইসরাইলি অবরোধ ভাঙার চেষ্টা করা হচ্ছিল। ২০০৭ সালে ইসরাইল গাজার ওপর অবরোধ আরোপ করে এবং এর ফলে গাজার মারাত্মক অসুস্থ লোকজন বাইরের দেশে চিকিৎসা নিতে পারছেন না।

রোগীবাহী নৌকাকে এস্কর্ট দিয়ে নিয়ে যাচ্ছেন গাজার মানবাধিকার কর্মীরা

ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, আটজন রোগী নিয়ে একটি নৌকা গাজা অবরোধ ভাঙার চেষ্টা করছিল কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং অবরোধ অব্যাহত রাখার জন্য সমস্ত ব্যবস্থা চালু থাকবে। তল্লাশির পর নৌকাটিকে ইসরাইলি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এছাড়া, অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দেয়ার জন্য ইসরাইলি সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে, গতকাল সকালের দিকে গাজা উপকূল থেকে ১০ নটিক্যাল মাইল যাওয়ার পর একটি নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহরের অন্য নৌকাগুলোর বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায় নি। ইসরাইলি অবরোধের কারণে গাজা থেকে ছয় নটিক্যাল মাইলের বেশি ভেতরে কোনো নৌকা বা জাহাজকে যেতে দেয়া হয় না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১