জাতীয় সংহতির আওতায় তাফাস শহরের নিয়ন্ত্রণ নিল সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i60004-জাতীয়_সংহতির_আওতায়_তাফাস_শহরের_নিয়ন্ত্রণ_নিল_সিরিয়_বাহিনী
সিরিয়ার দারা প্রদেশের তাফাস শহরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সামরিক বাহিনী। আজ (বৃহস্পতিবার) আল-আখবারিয়া টিভি চ্যানেল এ খবর দিয়েছে। সেখানকার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো জাতীয় সংহতি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পর শহরটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এলো।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১২, ২০১৮ ১৩:২৬ Asia/Dhaka
  • সিরিয়ার পতাকা হাতে এক সেনা
    সিরিয়ার পতাকা হাতে এক সেনা

সিরিয়ার দারা প্রদেশের তাফাস শহরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সামরিক বাহিনী। আজ (বৃহস্পতিবার) আল-আখবারিয়া টিভি চ্যানেল এ খবর দিয়েছে। সেখানকার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো জাতীয় সংহতি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পর শহরটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এলো।

রাশিয়ার মধ্যস্থতায় দারা প্রদেশের সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারের সঙ্গে সমঝোতা করেছে। এসব সশস্ত্র গোষ্ঠী এখন সরকারি বাহিনীর সঙ্গে একত্রে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের বিরুদ্ধে হামলা চালাবে বলে জানা গেছে। 

এছাড়া সিরিয়ার সেনাবাহিনী খোদ দারা শহরের আরেকটি অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সরকারের সঙ্গে সমঝোতায় আসেনি এমন কয়েকটি সশস্ত্র গোষ্ঠী দারা শহরের ওই অংশটি নিয়ন্ত্রণ করে আসছিল। 

সিরিয়ার সশস্ত্র বাহিনী তিন সপ্তাহ আগে দারা প্রদেশের পূর্বাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। এরইমধ্যে সেখানে ব্যাপক সাফল্য পেয়েছে সরকারি বাহিনী। 

দামেস্ক প্রদেশের পূর্ব গৌতা ও পশ্চিম গৌতা মুক্ত হওয়ার পর এখন দারা প্রদেশ মুক্ত করার দিকে মনোনিবেশ করেছে সিরিয়া সরকার। এই প্রদেশটি জর্ডান ও অধিকৃত গোলান মালভূমির কাছে অবস্থিত। 

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসী তৎপরতা ছড়িয়ে দেওয়া হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২