কুনেত্রা প্রদেশে একটি গ্রাম পুনরুদ্ধার করল সিরিয় বাহিনী
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত কুনেত্রা প্রদেশের একটি গ্রাম সন্ত্রাসীদের কাছে থেকে সিরিয় বাহিনী পুনরুদ্ধার করেছে বলে বলে ব্রিটেন ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে। এলাকাটি জর্ডান, লেবানন এবং অধিকৃত গোলান মালভূমি সীমান্তে অবস্থিত।
সিরিয়ার কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ (রোববার) জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী ইহুদিবাদী ইসরাইলের অধিকৃত গোলান মালভূমি থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত মাসারাহ গ্রামটি সন্ত্রাসীদের কাছ থেকে পুনদর্খল করেছে। অবজারভেটরি প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী কুনেত্রা প্রদেশের কয়েকটি এলাকায় ৮০০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং মর্টার শেল নিক্ষেপ করেছে। সেখানে এখন তুমূল সংঘর্ষ চলছে।
সিরিয়ার সেনাবাহিনী কুনেত্রার পাশ্ববর্তী দারা প্রদেশের আল হারা শহরে সন্ত্রাসীদের অবস্থানে মর্টার শেল নিক্ষেপ করেছে। জর্ডান এবং গোলান মালভূমির সীমান্তবর্তী দারা প্রদেশে গত ১৯ জুন থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে আসছে সিরিয় বাহিনী। কুনেত্রা প্রদেশ পুনরুদ্ধার করার লক্ষ্যে সেখানে সিরিয়ার সরকার বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে বলে এর আগে গত ১২ জুন দেশটির আল ওয়াতান সংবাদ মাধ্যম জানিয়েছিল।#
পার্সটুডে/বাবুল আখতার/১৫