ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আয়রন ডোম ব্যর্থ: ইসরাইলের স্বীকারোক্তি
-
আয়রন ডোম
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'আয়রন ডোম' আবারও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী আজ (রোববার) জানিয়েছে, গতকাল ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ইহুদিবাদী উপশহরগুলো লক্ষ্য করে ১৭৪টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে মাত্র ৩০টি রকেট ও ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম হয়েছে 'আয়রন ডোম'।
গাজা থেকে নিক্ষিপ্ত রকেট ও ক্ষেপণাস্ত্রগুলোর অধিকাংশই গাজা সীমান্তের কাছে ইহুদিবাদী উপশহরগুলোতে আঘাত হেনেছে। ইসরাইলি মিডিয়া ক্ষয়ক্ষতির খবর সেন্সর করলেও সিদরুত উপশহরে তিন ইসরাইলি সেনা আহত হওয়ার খবর ফাঁস হয়ে গেছে। ইসরাইলি সেনাবাহিনীও পরবর্তীতে এ খবরের সত্যতা স্বীকার করেছে।
বর্ণবাদী ইসরাইল আরও বলেছে, তারা গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসসহ বিভিন্ন প্রতিরোধ সংগঠনের ৪০টিরও বেশি অবস্থানে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গতকালের ইসরাইলি হামলায় অন্তত দুই ফিলিস্তিনি শহীদ ও ২৫ জন আহত হয়েছে। এর আগে গত শুক্রবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই হামলাতে শহীদ হন ১৫ ও ১৮ বছর বয়সী দুই ফিলিস্তিনি তরুণ।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫