গাজা দখলের মহড়া চালাচ্ছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i60098-গাজা_দখলের_মহড়া_চালাচ্ছে_ইসরাইল
দফায় দফায় সামরিক মহড়া চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। একে দৃশ্যত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের সব মহড়া বলে মনে করা হচ্ছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৬, ২০১৮ ১৪:৫৯ Asia/Dhaka
  • ইসরাইলি বাহিনীর ট্যাংক মহড়া
    ইসরাইলি বাহিনীর ট্যাংক মহড়া

দফায় দফায় সামরিক মহড়া চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। একে দৃশ্যত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের সব মহড়া বলে মনে করা হচ্ছে।  

গতকাল (রোববার) থেকে সামরিক মহড়া শুরু হয়েছে এবং পুরো সপ্তাহ ধরে এ মহড়া চলবে বলে ধারণা করছে ইসরাইলের গণমাধ্যম।

ইসরাইলের ওয়ালা নিউজ ওয়েবসাইটের খবর অনুসারে, ইহুদিবাদী সেনাদের ১৬২তম আর্মড ডিভিশনের নেতৃত্বে একটি মহড়া অনুষ্ঠিত হবে এবং এটি হবে গাজা দখলের মহড়া।  

বোমা হামলায় অংশ নেয় ইসরাইলের এফ-১৬ বিমান

মহড়া শুরুর আগের দিন ইসরাইলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক বোমাবর্ষণ করে। বলা হচ্ছে- ২০১৪ সালের যুদ্ধের পর এটাই সবচেয়ে বড় ধরনের বিমান হামলা। এ হামলার পর মধ্যপ্রাচ্য বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত নিকোলাই ম্লাদেনভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইল এবং গাজা উপত্যকা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। বেশ কিছু দিন থেকে ইসরাইল গাজার ওপর পূর্ণাঙ্গ যুদ্ধ চাপিয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬