এস-৪০০’র পরিবর্তে তুরস্কের কাছে পেট্রিয়ট বেচতে চায় আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i60117-এস_৪০০’র_পরিবর্তে_তুরস্কের_কাছে_পেট্রিয়ট_বেচতে_চায়_আমেরিকা
রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির জন্য তুরস্ককে প্রভাবিত করার চেষ্টা করছে আমেরিকা। আমেরিকার রাজনৈতিক ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী কাইদিয়ানভ এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০১৮ ১২:২৬ Asia/Dhaka
  • এস-৪০০
    এস-৪০০

রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির জন্য তুরস্ককে প্রভাবিত করার চেষ্টা করছে আমেরিকা। আমেরিকার রাজনৈতিক ও সামরিক বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী কাইদিয়ানভ এ তথ্য জানিয়েছেন।

গতকাল (সোমবার) তিনি বলেছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করছে। পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে তুরস্ককে একটা ধারণা দেয়ার চেষ্টা চলছে বলে তিনি জানান। তবে এ নিয়ে তুর্কি সরকারের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের কোনো বৈঠক হয়েছে কিনা তা জানান নি তিনি।

পট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

তুরস্ক যখন রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য চুক্তি চূড়ান্ত করেছে তখন আমেরিকার পক্ষ থেকে তা বানচালের চেষ্টা হচ্ছে। তুরস্কের কাছে এফ-৩৫ বিমান বিক্রি না করারও হুমকি দিয়েছে ওয়াশিংটন।

আমেরিকা এবং ন্যাটোর আরো কিছু সদস্য দেশ বলছে, রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ কিনলে তাতে ন্যাটোর ভেতরে অচলাবস্থা দেখা দেবে। তুরস্ক নিজেও নাটোর সদস্য।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭