গাজায় ভয়াবহ হামলা: ৪ ফিলিস্তিনি শহীদ, আহত ১২০
https://parstoday.ir/bn/news/west_asia-i60215-গাজায়_ভয়াবহ_হামলা_৪_ফিলিস্তিনি_শহীদ_আহত_১২০
ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ট্যাংক হামলায় গাজা উপত্যকায় চার ফিলিস্তিনি শহীদ ও ১২০ জন আহত হয়েছে। দখলদার ইসরাইলের সংসদ 'নেসেট' বৃহস্পতিবার (১৯ জুলাই) গোটা অধিকৃত ফিলিস্তিনকে ‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণা দিয়ে আইন হিসেবে অনুমোদনের একদিন পর এ বর্বরোচিত হামলা চালানো হল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৮ ০৮:৩৫ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ট্যাংক হামলায় গাজা উপত্যকায় চার ফিলিস্তিনি শহীদ ও ১২০ জন আহত হয়েছে। দখলদার ইসরাইলের সংসদ 'নেসেট' বৃহস্পতিবার (১৯ জুলাই) গোটা অধিকৃত ফিলিস্তিনকে ‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণা দিয়ে আইন হিসেবে অনুমোদনের একদিন পর এ বর্বরোচিত হামলা চালানো হল।

আরবী ভাষার মা’আন নিউজ এজেন্টির বরাত দিয়ে ইরানের প্রেসটিভি জানিয়েছে, গতকাল (শুক্রবার) বিকেলে গাজার খান ইউনুস শহরে হামাসের সামরিক শাখা ইজ্জেদিন কাসসাম ব্রিগেডের একটি পর্যবেক্ষণ কেন্দ্রে ইসরাইলি সেনারা ট্যাংক দিয়ে গুলি চালায় এতে মোহাম্মদ আবু ফারহানা ও শাহান আবু খাতের নামে দুই সংগ্রামী ফিলিস্তিনি শাহাদাতবরণ করেন  

শহীদ পরিবারে কান্নার রোল

তৃতীয় ফিলিস্তিনি শহীদ হন ইসরাইলি বিমান হামলায়। রাফাহ সীমান্তে শাহাদাত বরণকারী ওই ফিলিস্তিনির নাম মাহমুদ কেশতা এছাড়া, গাজার যেইতুন জেলায় মোহাম্মদ শরীফ বাদওয়ান নামে অপর ফিলিস্তিনি শহীদ হন

এদিকে, ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, গাজার দক্ষিণ সীমান্তে ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে

ইসরালি সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকার উত্তরে হামাসের ১৫টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এ ছাড়া খান ইউনিস এলাকায় ২৫ লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইহুদিবাদী সেনারা

এর আগে, গত সপ্তাহে গাজায় ভয়াবহ হামলা চালায় ইসরা, যা ছিল ২০১৪ সালের পর বৃহৎ হামলা।

ফিলিস্তিনিদের স্বদেশ প্রত্যাবর্তনের অধিকার আদায় এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক হামলার প্রতিবাদে গত ৩০ মার্চ থেকে বিক্ষোভ চলছে। এই সময়ের মধ্যে ১৫০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ ও ১৫ হাজার মানুষ আহত হয়।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে গত ১৩ জুন জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে একটি নিন্দা প্রস্তাব পাস হয়েছে। বিশ্বের ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২০টি দেশ এবং বিপক্ষে ভোট দিয়েছে মাত্র আটটি দেশ। ৪৫টি সদস্য ভোট দেয়া থেকে বিরত ছিল।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/২১