গাজায় হামাস ও ইসরাইলের যুদ্ধবিরতি: তবে যুদ্ধের হুমকি দিলেন লিবারম্যান
https://parstoday.ir/bn/news/west_asia-i60220-গাজায়_হামাস_ও_ইসরাইলের_যুদ্ধবিরতি_তবে_যুদ্ধের_হুমকি_দিলেন_লিবারম্যান
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর হামলায় চার ফিলিস্তিনি শহীদ এবং একজন ইসরাইলি সেনা নিহত হওয়ার পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধ বিরতি পালনের ঘোষণা দেয়া হয়েছে। তবে ইসরাইলের যুদ্ধবাজ মন্ত্রী এভিগদোর লিবারম্যান গাজাবাসীদের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৮ ১২:০৭ Asia/Dhaka
  • গাজায় হামাস ও ইসরাইলের যুদ্ধবিরতি: তবে যুদ্ধের হুমকি দিলেন লিবারম্যান

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর হামলায় চার ফিলিস্তিনি শহীদ এবং একজন ইসরাইলি সেনা নিহত হওয়ার পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধ বিরতি পালনের ঘোষণা দেয়া হয়েছে। তবে ইসরাইলের যুদ্ধবাজ মন্ত্রী এভিগদোর লিবারম্যান গাজাবাসীদের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন।

গতকাল (শুক্রবার) হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, মিশর এবং জাতিসংঘের তত্ত্বাবধানে ইসরাইল এবং ফিলিস্তিনি পক্ষগুলো নিজেদের মধ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে একমত হয়েছে। ইসরাইলি বাহিনী গাজায় কয়েক দফা বিমান হামলায় অন্তত ফিলিস্তিনি শহীদ এবং আরো ১২০ জন আহত হওয়ার পর গাজায় যুদ্ধবিরতি পালনের ঘোষণা এলো।

গাজার এক স্নাইপারের হামলায় নিজেদের এক সেনা নিহত হয়েছে বলে ইসরাইলি বাহিনী জানানোর পর এসব বিমান হামলা চালানো হয়।এদিকে বারহুম আরো বলেন, তেল আবিবের বর্বরোচিত বিমান হামলার বিরুদ্ধে তাৎক্ষণিক জবাব দিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলিদের ওপর রকেট হামলা চালানো হয়েছে। ইসরাইলি শাসক গোষ্ঠীর প্রতি কড়া বার্তা পাঠাতেই এসব রকেট ছোঁড়া হয় বলেও মন্তব্য করেন তিনি।  

এদিকে, ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার জন্য হামাসকে দায়ী করেছেন। তিনি তার ভাষায় বলেন, "হামাস নেতারা আমাদেরকে এমন এক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছেন যেখানে আমাদের হাতে আর কোনো উপায় থাকবে না। এমন এক পরিস্থিতি  সৃষ্টি করছে যেখানে একটি বেদনাময় এবং ব্যাপক-ভিত্তিক সামরিক অভিযান অপেক্ষা করছে।"#

পার্সটুডে/বাবুল আখতার/২০