সিরিয়ায় মার্কিন জোটের নির্বিচার হামলা; বহু হতাহত
https://parstoday.ir/bn/news/west_asia-i60249-সিরিয়ায়_মার্কিন_জোটের_নির্বিচার_হামলা_বহু_হতাহত
মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশে নতুন করে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৮ ১১:৪৩ Asia/Dhaka
  • মার্কিন জোটের যুদ্ধজাহাজ থেকে জঙ্গিবিমান উড়ছে
    মার্কিন জোটের যুদ্ধজাহাজ থেকে জঙ্গিবিমান উড়ছে

মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সিরিয়ার দেইর আজ-যোর প্রদেশে নতুন করে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।  

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেইর আজ-যোর প্রদেশের বুকামাল শহরের কাছেই এ হামলা হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, আস-সুসাহ শহর থেকে পলায়নরত লোকজনের ওপর মার্কিন জোট বিমান হামলা চালায়। তাদের ওপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশও হামলা চালিয়েছে। গত কয়েকদিনে মার্কিন জোটের অব্যাহত বিমান হামলার কারণে বহু মানুষ সুসাহ শহর ছেড়ে চলে গেছে।

দায়েশ সন্ত্রাসীদের ফাইল ফটো

২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন জোট প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার কিংবা জাতিসংঘের অনুমোদন ছাড়াই সিরিয়ার ওপর বিমান হামলা চালিয়ে আসছে। তারা দায়েশের বিরুদ্ধে হামলা চালাচ্ছে বলে দাবি করলেও এ পর্যন্ত মার্কিন নেতৃত্বধীন জোটের হামলায় দায়েশের বড় কোনো ক্ষয়ক্ষতির নমুনা দেখা যায় নি। বরং বেসামরিক লোকজন নিহত হয়েছে এবং দায়েশকে উল্টো সহযোগিতা করার বহু খবর বের হয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২