‘সিরিয়া থেকে আগ্রাসীদের বহিষ্কারের দিন বেশি দূরে নয়’
https://parstoday.ir/bn/news/west_asia-i60395-সিরিয়া_থেকে_আগ্রাসীদের_বহিষ্কারের_দিন_বেশি_দূরে_নয়’
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার ভারপ্রাপ্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স আবদুল্লাহ হালাক বলেছেন, সেদিন বেশি র্দূরে নয় যখন তার দেশ থেকে সামরিক আগ্রাসীদের বহিষ্কার করা হবে। সিরিয়ার সেনা ও মিত্রদের একের পর এক সফল অগ্রাভিযানের মধ্যে তিনি এ মন্তব্য করলেন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০১৮ ১৪:৩৯ Asia/Dhaka
  • আবদুল্লাহ হালাক
    আবদুল্লাহ হালাক

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার ভারপ্রাপ্ত চার্জ দ্যা অ্যাফেয়ার্স আবদুল্লাহ হালাক বলেছেন, সেদিন বেশি র্দূরে নয় যখন তার দেশ থেকে সামরিক আগ্রাসীদের বহিষ্কার করা হবে। সিরিয়ার সেনা ও মিত্রদের একের পর এক সফল অগ্রাভিযানের মধ্যে তিনি এ মন্তব্য করলেন।  

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার মানবিক পরিস্থিতি বিষয়ক এক বৈঠকে আবদুল্লাহ হালাক এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়ার সেনাদের সন্ত্রাসবাদ-বিরোধী সফল অভিযানের ফলে বেসামরিক লোকজনের দুর্ভোগ অনেকটা কমে গেছে। এমনকি সন্ত্রাসীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতেও মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ তৈরি হওয়ায় লোকজনের দুর্ভোগ কমেছে।   

সিরিয়ার সরকারের সমর্থনে সমাবেশ (ফাইল ফটো)

সিরিয়ার এ কূটনীতিক বলেন, দেশের দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ অভিযান চলছে। তবে এই অভিযানে এটা পরিষ্কার হয়েছে যে, কয়েকটি দেশের সরকার সন্ত্রাসীদের বিশেষ করে কথিত ‘হোয়াইট হেলমেটদের’ রক্ষার চেষ্টা চালাচ্ছে; জর্দানে উদ্বাস্তু হিসেবে আশ্রয় নেয়া লোকজনের কথা ভাবছে না তারা। আবদুল্লাহ হালাক বলেন, হোয়াইট হেলমেট হচ্ছে উগ্র সন্ত্রসাী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম বা সাবেক আন-নুসরা ফ্রন্টের একটি অংশ। এই গোষ্ঠীই সিরিয়ার বিভিন্ন এলাকায় সরকারি সেনাদের বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ ছড়িয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮