তুরস্কের সহযোগিতায় সন্ত্রাসীদের নিজস্ব 'সেনাবাহিনী' গঠনের চেষ্টা!
https://parstoday.ir/bn/news/west_asia-i63472-তুরস্কের_সহযোগিতায়_সন্ত্রাসীদের_নিজস্ব_'সেনাবাহিনী'_গঠনের_চেষ্টা!
সিরিয়ার উত্তর-পশ্চিম অংশে তুরস্কের সহযোগিতায় আঙ্কারার মদদপুষ্ট সন্ত্রাসীরা নিজস্বভাবে একটি জাতীয় সেনাবাহিনী গঠন করার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৮ ১৪:০৪ Asia/Dhaka
  • তুরস্কের সহযোগিতায় সন্ত্রাসীদের নিজস্ব 'সেনাবাহিনী' গঠনের চেষ্টা!

সিরিয়ার উত্তর-পশ্চিম অংশে তুরস্কের সহযোগিতায় আঙ্কারার মদদপুষ্ট সন্ত্রাসীরা নিজস্বভাবে একটি জাতীয় সেনাবাহিনী গঠন করার চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।

২০১১ সাল থেকে সিরিয়ার সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এখন নিজেদের মধ্যে মতপার্থক্য ভুলে ৩৫,০০০ সদস্যের একটি বাহিনী তৈরির চেষ্টা করছে।   

বাহিনীটির প্রধান কর্নেল হায়তাম আফিসি আজ (রোববার) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, "বাহিনী গঠনে আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি। আমরা অনেক সমস্যা মোকাবেলা করছি তবে সেসব বাধা দূর করার জন্য আমরা এখনো কাজ করে যাচ্ছি।" আফিসি আরো বলেন, "এ জাতীয় বাহিনী গঠনে তুরস্ক আমাদেরকে প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছে এবং এ বিষয়ে অন্য কোনো দেশের অংশীদারিত্ব নেই।"

সিরিয়ায় তৎপর তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযানের নামে তুরস্ক ২০১৬ সালে দেশটির উত্তর অংশে অনুপ্রবেশ করে। এছাড়া, তুরস্কের সরকার বিরোধী কুর্দি গেরিলাদেরকে সহযোগিতার অভিযোগে সিরিয়ার কুর্দি গেরিলাদের বিরুদ্ধেও অভিযান চালায় তুর্কি বাহিনী। চলতি বছরের শুরুতে তুর্কি বাহিনী সিরিয়ায় আগ্রাসন চালিয়ে দেশটির উত্তরাঞ্চলীয় আফরিন শহরটিও দখলে নেয়। এদিকে, দামেস্ক সরকারের বারবার আহ্বান সত্ত্বেও সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে আসছে তুরস্ক।#

পার্সটুডে/বাবুল আখতার/১২