গোপনে মিশর সফর করেছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i63504-গোপনে_মিশর_সফর_করেছেন_ইহুদিবাদী_প্রধানমন্ত্রী_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মে মাসে গোপনে মিশর সফর করেছেন বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি’র সঙ্গে কথা বলার জন্য এ সফর অনুষ্ঠিত হয় বলে চ্যানেল-১০ জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৪, ২০১৮ ০১:৫১ Asia/Dhaka
  • সিসির সঙ্গে নেতানিয়াহুর বৈঠক (ফাইল ছবি)
    সিসির সঙ্গে নেতানিয়াহুর বৈঠক (ফাইল ছবি)

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত মে মাসে গোপনে মিশর সফর করেছেন বলে জানা গেছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি’র সঙ্গে কথা বলার জন্য এ সফর অনুষ্ঠিত হয় বলে চ্যানেল-১০ জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত ২২ মে কায়রো সফরে যান নেতানিয়াহু।  অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ওই উপত্যকায় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের শাসন পুনর্বহাল করার উপায় তিনি সিসির সঙ্গে কথা বলেন।

পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ‌১৪ মে গাজা-ইসরাইল সীমান্তে ব্যাপক প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। ওই প্রতিবাদ বিক্ষোভে ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে অন্তত ৫৮ ফিলিস্তিনি যুবক শহীদ হন।

গাজায় একদিনের ইসরাইলি হামলায় নিহত হন ৫৮ ফিলিস্তিনি

রক্তক্ষয়ী ওই হামলার এক সপ্তাহ পর মিশর সফরে যান ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রীর মিশর সফরের খবর এমন সময় প্রকাশিত হলো যখন গত দু’দিনে গাজার প্রায় ১৫০ অবস্থানে বিমান হামলা চালিয়েছে তেল আবিব।  সম্প্রতি ইসরাইলি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের আরেকটি যুদ্ধ ‘অবশ্যম্ভাবী’ হয়ে পড়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪