নতুন যুদ্ধে জড়ানোর শক্তি হারিয়েছে ইসরাইল: ইহুদিবাদী জেনারেল
https://parstoday.ir/bn/news/west_asia-i64277-নতুন_যুদ্ধে_জড়ানোর_শক্তি_হারিয়েছে_ইসরাইল_ইহুদিবাদী_জেনারেল
ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর এখন আর অতীতের সক্ষমতা নেই। এখন চাইলেই যেকোনো সময় যুদ্ধে জড়াতে পারবে না। ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর জেনারেল আইজ্যাক ব্রিক সামরিক ও নিরাপত্তা সক্ষমতা বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। এই প্রতিবেদনটি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান ও সেনাপ্রধান গাদি আইজেনকুত'র কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরাইলি দৈনিক 'মায়ারিভ' এ খবর প্রকাশ করেছে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ১১:৩৩ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর এখন আর অতীতের সক্ষমতা নেই। এখন চাইলেই যেকোনো সময় যুদ্ধে জড়াতে পারবে না। ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর জেনারেল আইজ্যাক ব্রিক সামরিক ও নিরাপত্তা সক্ষমতা বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। এই প্রতিবেদনটি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান ও সেনাপ্রধান গাদি আইজেনকুত'র কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরাইলি দৈনিক 'মায়ারিভ' এ খবর প্রকাশ করেছে।

আইজ্যাক ব্রিক'র প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলের সেনা সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এ কারণে নতুন যুদ্ধে জড়ানো এখন আর সম্ভব নয়। ইসরাইলি তরুণদের মধ্যে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ কমে গেছে বলে তিনি উল্লেখ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সেনা সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি বিভিন্ন সামরিক ইউনিটের যুদ্ধের ক্ষমতাও আর আগের মতো নেই। 

লেবাননের হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহর এ সংক্রান্ত এক ভাষণের তিন সপ্তাহ পরই ইসরাইলি সেনাবাহিনীতে জনশক্তি সংকটের বিষয়ে এই জেনারেলের প্রতিবেদন প্রকাশিত হলো। তিন সপ্তাহ আগে এক ভাষণে হাসান নাসরুল্লাহ বলেছিলেন, ইসরাইলের সেনাবাহিনীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনশক্তি সংকট। সেনাবাহিনীতে লোকজন আসতে চাচ্ছে না। 

লেবানন ও সিরিয়ার সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় ইসরাইলি জেনারেলরা একের পর এক বৈঠক করছেন এবং বিভিন্ন গোপন প্রতিবেদনের মাধ্যমে তাদের দুরবস্থার কথা তুলে ধরছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন