আহাদ তামিমিকে ইরানে আসতে দেয়নি ইসরাইল; শ্রদ্ধা জানাল বিশ্ব কার্যক্রম
https://parstoday.ir/bn/news/west_asia-i64568-আহাদ_তামিমিকে_ইরানে_আসতে_দেয়নি_ইসরাইল_শ্রদ্ধা_জানাল_বিশ্ব_কার্যক্রম
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, ইসলামি বিপ্লবের প্রভাবের কারণেই ইরানের মিডিয়া বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পেরেছে। আর ইরানের ইসলামি বিপ্লব মজলুম ও নির্যাতিতদের পক্ষে কথা বলে। আজ (মঙ্গলবার) ওয়ার্ল্ড সার্ভিসের সাংবাদিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১৭:৪৬ Asia/Dhaka
  • আহাদ তামিমি
    আহাদ তামিমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, ইসলামি বিপ্লবের প্রভাবের কারণেই ইরানের মিডিয়া বিশ্বব্যাপী প্রভাব ফেলতে পেরেছে। আর ইরানের ইসলামি বিপ্লব মজলুম ও নির্যাতিতদের পক্ষে কথা বলে। আজ (মঙ্গলবার) ওয়ার্ল্ড সার্ভিসের সাংবাদিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. পেইমান জেবেলি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজে সন্ত্রাসী হামলাসহ পাশ্চাত্যের নানা অন্যায় তৎপরতার নিন্দা জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে প্রতিরোধ ফ্রন্টের জোরালো অবস্থানে ক্ষুব্ধ হয়ে এ ধরণের তৎপরতা চালাচ্ছে আধিপত্যকামীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতিরোধের প্রতীক আহাদ তামিমির উপস্থিত থাকার কথা থাকলেও ইসরাইলের বাধার কারণে তিনি ইরান আসতে পারেন নি। তিনি উপস্থিত থাকতে না পারলেও সাহসিকতার প্রশংসা করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আজকের অনুষ্ঠানে আহাদ তামিমির পাঠানো একটি ভিডিও ক্লিপ দেখানো হয়েছে। সেখানে তিনি বলেছেন, "ইরানের সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ হোক ইসরাইল তা চায় না। আমি ইসলামি বিপ্লবের দেশ ইরান সফর করতে খুবই আগ্রহী। কিন্তু দখলদারেরা সে অনুমতি দিচ্ছে না'। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫