বিশাল বিমানে করে এস-৩০০ আনছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i64735-বিশাল_বিমানে_করে_এস_৩০০_আনছে_রাশিয়া
এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়ায় নেয়ার জন্য রাশিয়া বিশাল সামরিক পরিবহন বিমান ব্যবহার করছে। সিরিয়ার আকাশে রুশ গোয়েন্দা বিমান আইএল-২০ ধ্বংস করা নিয়ে যখন ইহুদিবাদী ইসরাইল ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে তখন মস্কো এস-৩০০ পাঠানোর সুস্পষ্ট পদক্ষেপ নিলো।  
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০২, ২০১৮ ১৯:৫৩ Asia/Dhaka
  • অ্যান্তোনভ এএন-১২৪ রাসলান বিমান
    অ্যান্তোনভ এএন-১২৪ রাসলান বিমান

এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিরিয়ায় নেয়ার জন্য রাশিয়া বিশাল সামরিক পরিবহন বিমান ব্যবহার করছে। সিরিয়ার আকাশে রুশ গোয়েন্দা বিমান আইএল-২০ ধ্বংস করা নিয়ে যখন ইহুদিবাদী ইসরাইল ও রাশিয়ার মধ্যে উত্তেজনা চলছে তখন মস্কো এস-৩০০ পাঠানোর সুস্পষ্ট পদক্ষেপ নিলো।  

ইসরাইলের ওয়াইনেট নিউজ সাইট সোমবার জানিয়েছে, রুশ নির্মিত অ্যান্তোনভ এএন-১২৪ রাসলান বিমান ও কয়েকটি কার্গো বিমানকে গত কয়েকদিনে রাশিয়া-সিরিয়া রুটে চলাচল করতে দেখা গেছে। এরমধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এএন-১২৪ বিমানটিকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের হেমেইমিম বিমানবন্দরে পৌঁছাতে দেখা যায়।  

এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

গত ১৭ সেপ্টেম্বর ইসরাইলের শত্রুতামূলক তৎপরতার কারণে সিরিয়ার আকাশে রুশ বিমান ধ্বংস হওয়ার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দামেস্ক সরকারকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার অঙ্গীকার করেন। এরপর গত শুক্রবার ল্যাভরভ বলেন, তার দেশ এরইমধ্যে সিরিয়াকে এস-৩০০ সরবরাহ করা শরু করেছে। মস্কোর এ সিদ্ধান্তে বড় রকমের উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে পড়েছে ইসরাইল।#   

পার্সটুডে/এসআইবি/২