এস-৩০০ মোতায়েন সত্ত্বেও সিরিয়ায় হামলা চলবে: ইসরাইলের বাগাড়ম্বর
https://parstoday.ir/bn/news/west_asia-i64760-এস_৩০০_মোতায়েন_সত্ত্বেও_সিরিয়ায়_হামলা_চলবে_ইসরাইলের_বাগাড়ম্বর
রাশিয়ার পক্ষ থেকে সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান। তবে মস্কোর এ পদক্ষেপের ফলে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সামরিক অভিযান চালানো থেকে তেল আবিব বিরত থাকবে না বলে বাগাড়ম্বর করেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ০৩, ২০১৮ ১৭:৫৬ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান
    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান

রাশিয়ার পক্ষ থেকে সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান। তবে মস্কোর এ পদক্ষেপের ফলে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সামরিক অভিযান চালানো থেকে তেল আবিব বিরত থাকবে না বলে বাগাড়ম্বর করেন তিনি।

তিনি বলেন, "আমি বলতে পারি না যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ফলে আমরা খুশি হয়েছি। এটি এমন একটি ইস্যু যেখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ আমাদের সামনে নেই।" লিবারম্যান আরো বলেন, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লতাকিয়া প্রদেশে রাশিয়ার আইএল-২০ গোয়েন্দা বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে ইসরাইল জড়িত থাকা সত্ত্বেও তেল আবিব ও মস্কোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ।

অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০

যুদ্ধবাজ এ মন্ত্রী আরো বলেন, "আজকে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মস্কোর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করা। আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভবিষ্যতে যেকোনো বিরোধ ও সংঘর্ষ এড়ানোর জন্য দুই দেশের মধ্যে আরো সহযোগিতা এবং হট লাইন বজায় রাখা।#

পার্সটুডে/বাবুল আখতার/৩