আগ্রাসনে সৌদি আরবকে সরাসরি সহযোগিতা দিচ্ছে আমেরিকা: আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i64779-আগ্রাসনে_সৌদি_আরবকে_সরাসরি_সহযোগিতা_দিচ্ছে_আমেরিকা_আনসারুল্লাহ
ইয়েমেনের হুথি আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, মার্কিন ও সৌদি ষড়যন্ত্রের কারণেই ইয়েমেনের বর্তমান কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
অক্টোবর ০৪, ২০১৮ ১৬:১০ Asia/Dhaka
  • আব্দুস সালাম
    আব্দুস সালাম

ইয়েমেনের হুথি আনসারুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, মার্কিন ও সৌদি ষড়যন্ত্রের কারণেই ইয়েমেনের বর্তমান কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেছেন, সৌদি আরব আমেরিকার সরাসরি সহযোগিতায় হামলা চালানোর পাশাপাশি অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে। বিদেশি মুদ্রা ইয়েমেনে ঢুকতে দিচ্ছে না। আব্দুস সালাম বলেন, ভূমি, আকাশ ও নৌ পথে সর্বাত্মক অবরোধ আরোপ করার কারণে ইয়েমেনের মানুষ অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত কঠিন অবস্থায় পড়েছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।

আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব। তাদের হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছেন।

শিশুদের বহনকারী বাসে হামলা চালিয়েও স্কুলগামী বহু শিশুকে হত্যা করেছে সৌদি বাহিনী।

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন