গোলান মালভূমি কখনোই সিরিয়াকে ফেরত দেব না: নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i64890-গোলান_মালভূমি_কখনোই_সিরিয়াকে_ফেরত_দেব_না_নেতানিয়াহু
গোলান মালভূমি আর কখনোই সিরিয়াকে ফেরত দেওয়া হবে না। এ কথা বলেছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিৎ গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। এরপর থেকে ওই এলাকাটি নিয়ন্ত্রণ করছে ইসরাইলি বাহিনী।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
অক্টোবর ০৯, ২০১৮ ০৭:১৬ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

গোলান মালভূমি আর কখনোই সিরিয়াকে ফেরত দেওয়া হবে না। এ কথা বলেছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিৎ গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। এরপর থেকে ওই এলাকাটি নিয়ন্ত্রণ করছে ইসরাইলি বাহিনী।

নেতানিয়াহু অতীতের মতো এবারও বলেছেন, সিরিয়ায় যাতে ইরান কোনো সামরিক ঘাঁটি নির্মাণ করতে না পারে সে চেষ্টা করছে তার সরকার। 

বাস্তবতা হচ্ছে সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আবেদনে সাড়া দিয়ে ইরান দেশটিতে সন্ত্রাসবিরোধী সংগ্রামে অংশ নিচ্ছে। সিরিয়ায় ইরানের কোনো ঘাঁটি নেই। 

২০১১ সাল থেকে সিরিয়ায় সন্ত্রাসীদের মাধ্যমে সংকট সৃষ্টি করা হয়েছে। আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা এই সংকট তৈরিতে মূল ভূমিকা রেখেছে। 

সিরিয়ার সেনাবাহিনী ইরানি সামরিক উপদেষ্টাদের সহযোগিতায় সেদেশে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মূলোৎপাটন করতে সক্ষম হয়েছে। এছাড়া অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোও পরাজিত হচ্ছে। কিন্তু সন্ত্রাসীদের পরাজয়ে আতঙ্কিত হয়ে পড়েছে ইসরাইল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন