গাজায় ইসরাইলের রক্তক্ষয়ী বিমান হামলা: ২ জন শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i65103-গাজায়_ইসরাইলের_রক্তক্ষয়ী_বিমান_হামলা_২_জন_শহীদ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান থেকে রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৭, ২০১৮ ১৩:০৮ Asia/Dhaka

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান থেকে রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

গাজার অধিবাসীরা জানিয়েছেন, ইসরাইলি বিমান থেকে আজ (বুধবার) গাজার তিনটি স্থানে হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিমান হামলার পর উত্তেজনা বেড়ে যাওয়ায় ইহুদিবাদী ইসরাইল গাজার সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে।

গাজায় ইসরাইলি বিমান হামলা

ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গাজা থেকে গতরাতে রকেট হামলা করার পর তারা বিমান হামলা চালিয়েছে। তারা আরো বলছে, গাজা থেকে ছোঁড়া একটি রকেট বিরশেবা শহরে আঘাত হানে এবং অন্যটি সমুদ্রে গিয়ে পড়ে। ইসরাইলের একটি হাসপাতাল সূত্র বলেছে, রকেট হামলায় আহত তিন ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।

তবে গাজার প্রতিরোধ সংগঠনগুলো যৌথ বিবৃতির মাধ্যমে ইসরাইলের এ দাবি নাকচ করে দিয়েছে। এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে ইহুদিবাদী ইসরাইল প্রায় সময় গাজা উপত্যকার ওপর বিমান হামলা চালিয়ে থাকে।#

পার্সটুডে/এসআইবি/১৭