খাশোগির মরদেহের খোঁজে বন-জঙ্গলে তল্লাশি চালাচ্ছে তুর্কি পুলিশ
https://parstoday.ir/bn/news/west_asia-i65159-খাশোগির_মরদেহের_খোঁজে_বন_জঙ্গলে_তল্লাশি_চালাচ্ছে_তুর্কি_পুলিশ
সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির মরদেহের খোঁজে বন-জঙ্গল ও খামারে তল্লাশি চালাচ্ছে তুর্কি পুলিশ বাহিনী। খাশোগি নিখোঁজের ঘটনার তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, তুর্কি পুলিশ এরইমধ্যে ইস্তাম্বুলের অদূরের বেলগ্রেড ও গাজি বনে তল্লাশি চালিয়েছে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
অক্টোবর ১৯, ২০১৮ ১৩:১৪ Asia/Dhaka
  • জামাল খাশোগি
    জামাল খাশোগি

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির মরদেহের খোঁজে বন-জঙ্গল ও খামারে তল্লাশি চালাচ্ছে তুর্কি পুলিশ বাহিনী। খাশোগি নিখোঁজের ঘটনার তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, তুর্কি পুলিশ এরইমধ্যে ইস্তাম্বুলের অদূরের বেলগ্রেড ও গাজি বনে তল্লাশি চালিয়েছে।

সৌদি কূটনৈতিক মিশনের একটি সন্দেহজনক কালো ভ্যানের গতিবিধির ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়।

২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর নিখোঁজ হন জামাল খাশোগি। সেদিন যে ১৪টি গাড়ি কনস্যুলেটে এসেছিল তার একটি হচ্ছে ওই কালো ভ্যান। ইস্তাম্বুলের ১৫০টির বেশি সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে ওই ভ্যানের গতিবিধি শনাক্ত করা হয়েছে। ওই ভ্যানটি কনস্যুলেট থেকে গাজি ও বেলগ্রেড বনাঞ্চল পাড়ি দিয়ে উত্তর অংশে গিয়ে আবার ইস্তাম্বুলে ফিরে এসেছে।

২ অক্টোবর খাশোগি নিখোঁজ হওয়ার পর থেকে তুরস্ক দাবি করে আসছে, কনস্যুলেট ভবনের ভেতর সৌদি ঘাতকরা খাশোগিকে হত্যা করার পর তার দেহ টুকরো টুকরো করে সরিয়ে ফেলেছে।

এই হত্যা মিশনে অংশ নিয়েছে রিয়াদ থেকে ইস্তাম্বুলে আসা ১৫ সদস্যের সৌদি ঘাতক স্কোয়াড। এ সংক্রান্ত কিছু প্রমাণও তাদের কাছে রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন