কারবালায় ১৫ ড্রোন ধ্বংস করল ইরাকের নিরাপত্তা বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i65373-কারবালায়_১৫_ড্রোন_ধ্বংস_করল_ইরাকের_নিরাপত্তা_বাহিনী
ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ শাবি পবিত্র কারবালা শহরে ১৫টি ড্রোন ধ্বংস করেছে। আজ (রোববার) হাশ্‌দ আশ শাবি'র আল-আব্বাস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তাগত কারণে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৮ ১৩:০২ Asia/Dhaka
  • কারবালায় ১৫ ড্রোন ধ্বংস করল ইরাকের নিরাপত্তা বাহিনী

ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ শাবি পবিত্র কারবালা শহরে ১৫টি ড্রোন ধ্বংস করেছে। আজ (রোববার) হাশ্‌দ আশ শাবি'র আল-আব্বাস ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তাগত কারণে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইমাম হোসেন (আ.)'র চেহলাম বার্ষিকীর শোকানুষ্ঠান চলা অবস্থায় কারবালা প্রদেশ ও এর আশেপাশের এলাকার আকাশে কোনো ধরণের ড্রোন ওড়ানো যাবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হাশ্‌দ আশ শাবি আরও বলেছে, কারবালার আকাশের ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে এবং কেউ অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে সেটির নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করে দেয়া হবে। যেসব গণমাধ্যম ড্রোনের সাহায্যে ছবি ও ভিডিও তুলতে চায় তাদেরকে অনুমতি নিতে বলা হয়েছে।

ইমাম হোসেন (আ.)'র চেহলাম বার্ষিকী উপলক্ষে পবিত্র কারবালা শহরে এরইমধ্যে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন। তাদের নিরাপত্তায় রয়েছে ইরাকের হাজার হাজার নিরাপত্তাকর্মী। হেলিকপ্টারের সাহায্যেও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। #

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন