আরবাঈন উপলক্ষে সিরিয়া সীমান্তে হাশ্‌দ আশ-শাবি মোতায়েন করেছে ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i65382-আরবাঈন_উপলক্ষে_সিরিয়া_সীমান্তে_হাশ্_দ_আশ_শাবি_মোতায়েন_করেছে_ইরাক
হযরত ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন উপলক্ষে সিরিয়া সীমান্তে ইরাক সরকার সে দেশের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবিকে মোতায়েন করেছে। সিরিয়া সীমান্তে কুর্দি গেরিলাদের ওপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ভয়াবহ হামলা চালানোর পর হাশ্‌দ-আশ-শাবিকে মোতায়েন করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৮ ১৫:১৭ Asia/Dhaka
  • সীমান্তে হাশ্‌দ আশ-শাবি মোতায়েন
    সীমান্তে হাশ্‌দ আশ-শাবি মোতায়েন

হযরত ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন উপলক্ষে সিরিয়া সীমান্তে ইরাক সরকার সে দেশের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবিকে মোতায়েন করেছে। সিরিয়া সীমান্তে কুর্দি গেরিলাদের ওপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ভয়াবহ হামলা চালানোর পর হাশ্‌দ-আশ-শাবিকে মোতায়েন করা হলো।

ইরাকের আনবার প্রদেশের হাশ্‌দ আশ-শাবির কমান্ডার জানিয়েছেন, শুক্রবারের হামলার পর সীমান্তে তাদের যোদ্ধা পাঠানো হয়েছে। তিনি বলেন, যখন সারা বিশ্ব থেকে আরবাঈন উপলক্ষে ইরাকের কারবালায় লাখ লাখ মানুষ আসছেন তখন সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে এ ব্যবস্থা নেয়া হলো।  

আরবাঈনে যোগ দিচ্ছেন লাখ লাখ মানুষ

দায়েশ সন্ত্রাসীরা টেলিগ্রামে দেয়া এক পোস্টে বলেছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশের দুটি এলাকায় শুক্রবার হামলা চালায় তারা। ওই হামলায় মার্কিন সমর্থিত অন্তত ৬০ কুর্দি গেরিলা নিহত ও একশ’র বেশি আহত হয়েছে। এছাড়া, সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র কাছ থেকে বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে দায়েশ।  

এ অবস্থায় বিশেষ করে যখন আরবাঈনে যোগ দিতে কারবালায় লাখ লাখ মানুষ আসছে তখন ইরাক সরকার সন্ত্রাসীদের অনুপ্রবেশের বিষয়ে চিন্তিত।#

পার্সটুডে/এসআইবি/২৮