দ. কোরিয়া থেকে টি-৫০ জঙ্গিবিমান পেল ইরাক
-
গোল্ডেন ঈগল সুপারসনিক অত্যাধুনিক যুদ্ধবিমান
দক্ষিণ কোরিয়ার কাছ থেকে কেএআই টি-৫০ গোল্ডেন ঈগল সুপারসনিক অত্যাধুনিক যুদ্ধবিমান পেয়েছে ইরাক। হাল্কা ধরনের এ বিমান প্রশিক্ষণ ও যুদ্ধের কাজে ব্যবহার করা যায়। কয়েক বছর আগে ইরাক ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছিল।
ইরাকি বিমান বাহিনী আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, ছয়টি টি-৫০ প্রশিক্ষণ জেট একটি সামরিক বিমান ঘাঁটিতে পৌঁছেছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মে মাসে এ বিমানের দ্বিতীয় চালান পৌঁছেছিল বাগদাদে। অনেকটা মার্কিন লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-১৬ বিমানের আদলে তৈরি টি-৫০ গোল্ডেন ঈগল।
২০১৩ সালের ডিসেম্বর মাসে ইরাক ২৪টি টি-৫০ জঙ্গিবিমান কেনার জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী, ২০ বছর যাবৎ ইরাকি পাইলটদের প্রশিক্ষণ এবং বাড়তি যন্ত্রপাতিও দেবে সিউল। প্রথমিকভাবে চুক্তির আর্থিক মূল্য ছিল ১১০ কোটি ডলার। তবে পরবর্তীতে কোরিয়ান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা কেএআই সংশোধিত মূল্য দিয়েছে যা ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।#
পার্সটুডে/এসআইবি/২৮