ইয়েমেনে যুদ্ধবিরতি চান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী; ৩০ দিনে সংলাপ
https://parstoday.ir/bn/news/west_asia-i65463-ইয়েমেনে_যুদ্ধবিরতি_চান_মার্কিন_প্রতিরক্ষামন্ত্রী_৩০_দিনে_সংলাপ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধরত পক্ষগুলোকে তিনি দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৮ ১৪:২১ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যুদ্ধরত পক্ষগুলোকে তিনি দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান।  

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যখন গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদা দখলের জন্য ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছে তখন জেমস ম্যাটিস এই আহ্বান জানালেন। হুদাইদা শহরের নিয়ন্ত্রণ রয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ গেরিলাদের হাতে।

সৌদি আগ্রাসনে মানবিক বিপর্যয়ের মুখে ইয়েমেন

এদিকে, আমেরিকার গ্রাসরুটস পিস অ্যাকশন গ্রুপের সভাপতি কেভিন মার্টিন বলেছেন, ভিড় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। তিনি বলেন, এই মুহুর্তে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা করা দরকার; ৩০ দিন পরে নয়।

ইয়েমেন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলেছে, ১০০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখে পড়তে পারে ইয়েমেন।#

পার্সটুডে/এসআইবি/৩১