নিষেধাজ্ঞা দেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i65561-নিষেধাজ্ঞা_দেয়ায়_ট্রাম্পকে_ধন্যবাদ_দিয়েছেন_নেতানিয়াহু
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধনবাদ দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল (শনিবার) নেতানিয়াহু বলেছেন, “ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য। প্রকৃতপক্ষেই নিষেধাজ্ঞা আসছে।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০১৮ ১৩:১১ Asia/Dhaka
  • যুদ্ধবাজ নেতানিয়াহু
    যুদ্ধবাজ নেতানিয়াহু

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধনবাদ দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল (শনিবার) নেতানিয়াহু বলেছেন, “ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য। প্রকৃতপক্ষেই নিষেধাজ্ঞা আসছে।”

প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার পোস্টে বলেছেন, “নিষেধাজ্ঞা আসছে।” এরপর নেতানিয়াহু এই বক্তব্য দিলেন। তিনি বলেন, “আমি বহুদিন ধরে এমন নিষেধাজ্ঞা আরোপের কথা বলে আসছি।”

ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে গত মে মাসে বেরিয়ে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক সমস্ত আপত্তি উপেক্ষা করে ইরানের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে।

দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে- ইরানের জাহাজ চলাচল, অর্থনৈতিক ও জ্বালানি সেক্টর। তবে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা করেছে বিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন। তারা বলেছে, ইউরোপের যেসব কোম্পানি ইরানের সঙ্গে বাণিজ্য করছে তাদেরকে সুরক্ষা দেয়া হবে।#     

পার্সটুডে/এসআইবি/৪