ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মিশনে সৌদি যুবরাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i66102-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_স্বাভাবিক_করার_মিশনে_সৌদি_যুবরাজ
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আঞ্চলিক দেশগুলো যাতে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয় সে মিশন নিয়ে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান আঞ্চলিক কয়েকটি দেশ সফর করছেন। রাই আল-ইয়াউম পত্রিকার প্রধান সম্পাদক ও রাজনৈতিক ভাষ্যকার আবদুল বারি আতওয়ান এমনই মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৫, ২০১৮ ১৪:২৮ Asia/Dhaka
  • আবুধাবির যুবরাজের সঙ্গে সৌদি যুবরাজ (বামে)
    আবুধাবির যুবরাজের সঙ্গে সৌদি যুবরাজ (বামে)

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আঞ্চলিক দেশগুলো যাতে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয় সে মিশন নিয়ে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান আঞ্চলিক কয়েকটি দেশ সফর করছেন। রাই আল-ইয়াউম পত্রিকার প্রধান সম্পাদক ও রাজনৈতিক ভাষ্যকার আবদুল বারি আতওয়ান এমনই মন্তব্য করেছেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এ ধারণাই দেয় যে, এই সফরের মধ্যদিয়ে আরব দেশগুলো ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছে রিয়াদ।

আরব দেশগুলোর মধ্যে শুধুমাত্র মিশর ও জর্দানের সঙ্গে ইসরাইলের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক রয়েছে কিন্তু সাম্প্রতিক নানা রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ইসরাইল এখন পর্দার আড়াল থেকে সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য কাজ করছে।

ডোনাল্ড ট্রাম্প

সমালোচকরা বলছেন, ইসরাইলকে একঘরে করার যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তেল আবিবের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতার ফলে সে প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি ফিলিস্তিনিদের স্বার্থও ক্ষুণ্ন করবে সৌদি তৎপরতা। সমালোচকরা আরো বলছেন, ইরানকে মোকাবেলার জন্যই সৌদি আরব ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় জড়িয়েছে।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ইসরাইল, আমেরিকা ও আঞ্চলিক মিত্রদের স্বার্থ নিশ্চিত করার জন্যই ওয়াশিংটন সৌদি আরবের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখবে।#

পার্সটুডে/এসআইবি/২৫