বিশ্ব বিবেক ফিলিস্তিনের বিরুদ্ধে মার্কিন চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে: ইসমাইল হানিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i66410-বিশ্ব_বিবেক_ফিলিস্তিনের_বিরুদ্ধে_মার্কিন_চক্রান্ত_ব্যর্থ_করে_দিয়েছে_ইসমাইল_হানিয়া
ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, বিশ্ব বিবেক ফিলিস্তিনের জনগণের প্রতিরোধের বিরুদ্ধে মার্কিন চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৮ ১৫:১৯ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, বিশ্ব বিবেক ফিলিস্তিনের জনগণের প্রতিরোধের বিরুদ্ধে মার্কিন চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে।

হানিয়া বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অধিকাংশ দেশ দখলদারদের বিরুদ্ধে ফিলিস্তিনীদের রুখে দাঁড়ানোর অধিকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। এই প্রথমবারের মতো আমেরিকার প্রস্তাবের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়েছে। আমেরিকা ফিলিস্তিনীদের বৈধ প্রতিরোধের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে চেয়েছিল।

হামাস বিরোধী মার্কিন প্রস্তাবের বিরুদ্ধে রায় দেয়ার ঘটনা ফিলিস্তিন জাতি, তাদের বন্ধু ও সহযোগী দেশগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাফল্য বলে উল্লেখ করেন ইসমাইল হানিয়া।

স্বশাসন কর্তৃপক্ষ ও জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াজ মানসুরের প্রশংসা করেছেন হানিয়া। তিনি আরও বলেছেন, এই সাফল্য প্রমাণ করছে, জাতির সামনে বিদ্যমান যে-কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ফিলিস্তিনি জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলা সক্ষম।

আমেরিকা গতকাল চেষ্টা করেছিল ইসরাইলের বিরুদ্ধে হামাসের পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করতে। কিন্তু জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমেরিকা তাদের প্রস্তাবের পক্ষে দুই তৃতীয়াংশ ভোট আদায় করতে পারে নি।#

পার্সটুডে/নাসির মাহমুদ/৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন