ইরাকের প্রতিবাদ উপেক্ষা করে আবার হামলা করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i66622-ইরাকের_প্রতিবাদ_উপেক্ষা_করে_আবার_হামলা_করল_তুরস্ক
ইরাক সরকারের প্রতিবাদ উপেক্ষা করে উত্তর ইরাকের পিকেকে গেরিলা অবস্থানে আবার বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের হামলাকে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখছে বাগদাদ সরকার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৩:৫৩ Asia/Dhaka
  • তুর্কি এফ-১৬ যুদ্ধবিমান
    তুর্কি এফ-১৬ যুদ্ধবিমান

ইরাক সরকারের প্রতিবাদ উপেক্ষা করে উত্তর ইরাকের পিকেকে গেরিলা অবস্থানে আবার বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের হামলাকে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখছে বাগদাদ সরকার।

উত্তর ইরাকে তুর্কি বিমান হামলায় আটজন নিহত হওয়ার পর তুরস্কের রাষ্ট্রদূত তলব করে বাগদাদ। এর একদিন পরেই গতকাল (শনিবার) আবার বিমান হামলা চালায় তুরস্ক। তুর্কি সরকার বলেছে, ইরাকের মাটিতে যতক্ষণ পর্যন্ত পিকেকে সন্ত্রাসীদের তৎপরতা থাকবে এবং তুরস্কের নিরাপত্তার জন্য যতদিন প্রয়োজন হবে ততদিন বিমান হামলা চলবে।   

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “পিকেকে’র অবস্থানে তুর্কি বাহিনীর বিমান হামলার কারণে ইরাকের সিনজার সন্ত্রাসীদের কবরস্থানে পরিণত হয়েছে। তারা যে গর্ত খুঁড়েছে তার মধ্যে আমরা তাদেরকে কবর দেব।”

২০১৪ সালে দায়েশ-বিরোধী যুদ্ধের নামে উত্তর ইরাকের বাশিকা শহরে তুরস্ক সেনা পাঠায় তবে সেসময় বাগদাদের অনুমতি নেয় নি আংকারা। সেসময় প্রতিবাদ করলে ইরাকের তখনকার প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদিকে এরদোগান বলেছিলেন- “আপনি আমার পর্যায়ের নন।” এর পর দু দেশ যুদ্ধের কাছাকাছি পৌঁছেছিল।#

পার্সটুডে/এসআইবি/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন