এবারে সিরিয়ার সঙ্গে সরাসরি বিমান চলাচলের প্রস্তুতি নিচ্ছে ৩ আরব দেশ
https://parstoday.ir/bn/news/west_asia-i67303-এবারে_সিরিয়ার_সঙ্গে_সরাসরি_বিমান_চলাচলের_প্রস্তুতি_নিচ্ছে_৩_আরব_দেশ
সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে সরাসরি বিমান চলাচলের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন। সিরিয়ান এয়ারের মহাপরিচালক শাফা আন-নুরি এ তথ্য দিয়েছেন। দামেস্কের আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপনার দায়িত্বপালন করছে সিরিয়ান এয়ার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৯ ১২:৩১ Asia/Dhaka
  • দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দর (ফাইল ছবি)
    দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দর (ফাইল ছবি)

সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে সরাসরি বিমান চলাচলের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন। সিরিয়ান এয়ারের মহাপরিচালক শাফা আন-নুরি এ তথ্য দিয়েছেন। দামেস্কের আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপনার দায়িত্বপালন করছে সিরিয়ান এয়ার।

দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরের আকাশ থেকে নেয়া ছবি (ফাইল ছবি)

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে তিনি জানান, ওমান এয়ারের একটি প্রতিনিধি দল দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দর সফর করেছে। সিরিয়ার রাজধানীতে বিমান চলাচল শুরু করার লক্ষ্যে তারা সেখানকার কারিগরি পরিস্থিতি যাচাই করাই তাদের সফরের উদ্দেশ্য ছিল বলেও জানান তিনি।

এদিকে, বাহরাইনের গালফ এয়ার এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান সংস্থা ইত্তেহাদও একই আবেদন করেছে বলেও জানান তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত থেকে দামেস্কের বিমান চলাচল বজায় রেখেছে সিরিয়ান এয়ার এবং সিরিয়ার বেসরকারি বিমান সংস্থা চাম উইংস।

এ ছাড়া, বাহরাইনের সঙ্গে বিমান চলাচল শুরু করেছে সিরিয়ান এয়ার। এদিকে, দামেস্ক থেকে বিমানযোগে ওমান যেতে হলে সংযুক্ত আরব আমিরাতে বিমান বদল করতে হয়।

ছয় বছর পর গত ডিসেম্বরে দামেস্কে দূতাবাস খুলেছে সংযুক্ত আরব আমিরাত। বাহরাইন এবং কাতারও শিগগিরই দূতাবাস খুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন