ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানাল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i67516-ইহুদিবাদী_ইসরাইলের_বিরুদ্ধে_জাতিসংঘে_অভিযোগ_জানাল_সিরিয়া
সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে দামেস্ক। জাতিসংঘকে লেখা এক চিঠিতে সিরিয়া সরকার দেশটিতে ধারাবাহিক ইসরাইলি হামলা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২২, ২০১৯ ০৬:৪৩ Asia/Dhaka
  • সোমবার ভোররাতে সিরিয়ার আকাশে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়
    সোমবার ভোররাতে সিরিয়ার আকাশে ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়

সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে দামেস্ক। জাতিসংঘকে লেখা এক চিঠিতে সিরিয়া সরকার দেশটিতে ধারাবাহিক ইসরাইলি হামলা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

সিরিয়ার সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইল থেকে ছোঁড়া ৩০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা ভূপাতিত করার পর জাতিসংঘে এই অভিযোগ জানাল সিরিয়া।সোমবার ভোররাতে ইহুদিবাদী ইসরাইল ওই হামলা চালায় যাতে সিরিয়ার চার সেনা নিহত ও ছয়জন আহত হন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতিসংঘকে লেখা অভিযোগপত্রে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,দেশটিতে পরাজিত সন্ত্রাসীদের মধ্যে এখনো যারা কোনোমতে টিকে আছে তাদের মনোবল চাঙ্গা করতে এই আগ্রাসন চালাচ্ছে তেল আবিব। চিঠিতে সিরিয়ায় তৎপর জঙ্গিদেরকে ইহুদিবাদী ইসরাইলের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করা হয়।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিো গুতেরেস

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের প্রতি অন্ধ সমর্থনের জন্য আমেরিকাকে দায়ী করে বলা হয়,মার্কিন সমর্থন ছাড়া তেল আবিবের পক্ষে এমন ধৃষ্টতা দেখানো সম্ভব হতো না। আমেরিকাসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য দেশ মানবতাবিরোধী অপরাধ চালানোর ক্ষেত্রে ইসরাইলকে সবুজ সংকেত দিয়ে রেখেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিো গুতেরেস ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে এই চিঠির আলাদা দু’টি কপি পাঠানো হয়েছে বলে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২