সিরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন: ভোট গ্রহণ চলছে
https://parstoday.ir/bn/news/west_asia-i6763-সিরিয়ায়_অনুষ্ঠিত_হচ্ছে_সাধারণ_নির্বাচন_ভোট_গ্রহণ_চলছে
সিরিয়ায় আজ(বুধবার) সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যুদ্ধবিরতি এবং সরকার ও বিরোধীপক্ষের মধ্যে আলোচনার যখন চলছে তখন এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১৩, ২০১৬ ০৮:৩৬ Asia/Dhaka
  • সিরিয়ায় অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন: ভোট গ্রহণ চলছে

সিরিয়ায় আজ(বুধবার) সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যুদ্ধবিরতি এবং সরকার ও বিরোধীপক্ষের মধ্যে আলোচনার যখন চলছে তখন এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয় সময় সকাল ৭টায় ভোটকেন্দ্রগুলো খোলা হয়েছে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত তা খোলা থাকবে বলে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে। সকালে ব্যাপক পরিমাণে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটার উপস্থিতি ব্যাপক হলে প্রয়োজনে ভোট গ্রহণের সময় আরো পাঁচ ঘণ্টা বাড়াবে দেশটির নির্বাচন কমিশন।

সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সাত হাজার তিনশ’র বেশি ভোটকেন্দ্র খোলা হয়েছে। দেশটির সংসদের আড়াশ’ আসনের বিপরীতে সাধারণ নির্বাচনে প্রায় সাড়ে তিন হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে অনেকগুলো বিরোধী দল অংশ নিলেও সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টি বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে। সশস্ত্র গোষ্ঠীগুলো এ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে এবং তাদের ভাষায় নির্বাচনকে অবৈধ বলে দাবি করেছে।#

মূসা রেজা/১৩